শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) রাতে হামলার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়ে।

সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনও স্পন্দন পাওয়া যায়নি। নিহত ওই দু’জন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও বৃদ্ধা।

এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ভবনের ধ্বংসাবশেষের নিচে তৃতীয় আরেকজনের মরদেহ পাওয়া গেছে। ওই মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। এর কিছুক্ষণ পর উদ্ধারকারী দল ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার গভীর রাতে প্রাথমিকভাবে ইসরায়েলের উদ্ধারকারীরা বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার ‘গুরুতর’ ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, এই হামলায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।

সোমবার ইসরায়েলের রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসের একজন মুখপাত্র বলেছেন, ৮২ বছর বয়সী ওই বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তাকে বর্তমানে ঘুমের ওষুধ দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার ৭৮ বছর বয়সী স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে ভালো আছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: