শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জম্মু–কাশ্মীরে ভারতীয় ১০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জম্মু–কাশ্মীরে ভারতীয় ১০ সেনা  নিহত
জম্মু–কাশ্মীরে ভারতীয় ১০ সেনা নিহত

ভারতশাসিত জম্মু–কাশ্মীরে একটি ভয়াবহ দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে উপত্যকার পাহাড়ি সড়কে, যেখানে অভিযান চলাকালীন একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ সেনা নিহত হন, পাশাপাশি আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ভারতীয় সেনাবাহিনীর ওই বুলেটপ্রুফ সামরিক যানটি একটি অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

 

ভোরের আকাশ/এনএস

সেনা নিহতজম্মু-কাশ্মীরভারতীয় সেনাদুর্ঘটনা

শেয়ার করুন: