শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ বন্যা, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বান হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা নিখোঁজ হন।

যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান, স্মৃতিস্তম্ভ এবং বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ দেখভাল করে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। পর্যটনকেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নের দেখভালের দায়িত্বও এই সংস্থার।

এনপিএসের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শনিবার থেকে কলোরাডো নদীর পানি বাড়ছিল। সন্ধ্যার দিকে নদীর দু’কূল ছাপিয়ে প্রবল বেগে ন্যাশনাল পার্কের দিকে পানি ঢুকতে শুরু করে।

হড়পা বানের তীব্রতায় কলোরাডো নদী ও নদীসংলগ্ন খালগুলোর ওপর নির্মিত কয়েকটি সেতু ভেসে গেছে। এতে গোটা এলাকার ভূদৃশ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা শুরুর পর ৬২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ বিষয়ে এনপিএসের এক বিবৃতিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সহায়ক হতে পারে—এমন কোনো তথ্য কারও কাছে থাকলে তা ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানাতে।

বিবৃতিতে আরও বলা হয়, নিখোঁজদের উদ্ধারে অ্যারিজোনা রাজ্য সরকারের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ন্যাশনাল পার্ক সার্ভিস। উদ্ধার হওয়া ৬২ জনের মধ্যে কেউ আহত হননি।

আরও পড়ুন

চীনা কোম্পানির বিরুদ্ধে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ

কয়েক কোটি বছর ধরে কলোরাডো নদীর স্রোত ও ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত। এর দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা ১ দশমিক ৮ কিলোমিটার।

চমৎকার প্রাকৃতিক দৃশ্য, পাথরের রঙিন স্তর ও ভূতাত্ত্বিক বৈচিত্র দেখতে প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক গ্র্যান্ড ক্যানিয়নে ভিড় করেন। সূত্র : এপি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: