শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অ্যাঙ্গোলার সোনার খনি ধসে ২৮ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ছোট খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হীরা, সোনা ও অন্যান্য খনিজসম্পদে সমৃদ্ধ অ্যাঙ্গোলায় কাজের সন্ধানে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ পাড়ি জমান। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুলসংখ্যক নাগরিক দেশটির অবৈধ ও অনিয়ন্ত্রিত খনিগুলোতে কাজ করতে যান।

রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে শনিবার ভোরে ধস নামে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ২৮ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা জানান, শ্রমিকরা ওই এলাকায় সোনাসহ কৌশলগত খনিজ উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই খনিটি ধসে পড়ে।

আরও পড়ুন

এবার সম্পদের দুনিয়াতেও মেসি রেকর্ড

তিনি আরও বলেন, খনির ভেতরে আরও মরদেহ রয়েছে কি না তা জানতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির উদ্ধারকারী বিভাগের এক কর্মকর্তাও স্থানীয় সংবাদমাধ্যমকে একই সংখ্যক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।বেঙ্গো প্রাদেশিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

সোনার খনি ধসে নিহত

শেয়ার করুন: