শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী ক্রেতা’ খুঁজে পেয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী ক্রেতা’ খুঁজে পেয়েছেন ট্রাম্প
টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী ক্রেতা’ খুঁজে পেয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি টিকটক বিক্রির জন্য ‘অত্যন্ত ধনী’ এক ক্রেতার সন্ধান পেয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

রোববার (৩০ জুন) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের কাছে টিকটকের জন্য একজন সম্ভাব্য ক্রেতা রয়েছে, তবে বিক্রি করতে হলে চীনের অনুমতি প্রয়োজন হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো সেই অনুমতি দেবেন।” তিনি আরও জানান, এই ক্রেতারা মূলত ধনী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি দল, তবে কোনো বড় প্রযুক্তি কোম্পানির নাম উল্লেখ করেননি।

টিকটকের মার্কিন শাখার সম্ভাব্য বিক্রির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ, যা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০২৪ সালে দ্বিদলীয় সমর্থনে একটি আইন পাস করার মাধ্যমে জোরালো করেছে। আইন অনুযায়ী, যদি চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মার্কিন অংশ বিক্রি না করে, তবে পুরো অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।

মার্কিন সুপ্রিম কোর্ট ২০২৫ সালের জানুয়ারিতে এই আইন বৈধ ঘোষণা করে। এরপর ট্রাম্প ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৯০ দিন বাড়ান। বর্তমানে টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর সেবা প্রদান করছে।

সূত্র: বার্তাসংস্থা আনাদোলু

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পটিকটক

শেয়ার করুন: