শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন অস্ত্র দিয়ে হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন অস্ত্র দিয়ে হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের
নতুন অস্ত্র দিয়ে হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

ইরান তাদের ওপর যেকোনো নতুন হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি ও অস্ত্র’ দিয়ে ধ্বংসাত্মক এবং অকল্পনীয় আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মহসেন রেজায়ি এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কড়া বার্তা দিয়েছেন।

রেজায়ি বলেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে—এ কথা দেশটি বারবার জানিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানবে।

এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।

তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।

সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: