শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাপপ্রবাহে বিপর্যস্ত আমিরাত, তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাপপ্রবাহে বিপর্যস্ত আমিরাত, তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি সেলসিয়াস
তাপপ্রবাহে বিপর্যস্ত আমিরাত, তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি সেলসিয়াস

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে তীব্র গরম ও তাপপ্রবাহ। মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, শারজাহ এমিরাতের আল ধাইদ এলাকায় দুপুর ২টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটাই আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

তবে দেশটির কিছু অংশে বৃষ্টির দেখা মিলেছে। এসব অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। যেমন, আল আইন এমিরাতের দামথা এলাকায় আজ ভোর ৫টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনের সর্বনিম্ন।

আবহাওয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে অন্যান্য অঞ্চলের জন্য আশার আলো খুবই কম। বরং কিছু এলাকায় ৪০ কিলোমিটার গতিতে বালুঝড় বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

চলমান এই তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে খোলা জায়গায় কাজ করা শ্রমিকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সূত্র: গালফ নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: