শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ইতিহাসে প্রথম, একসঙ্গে জীবিত ১০ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মিলিয়ে একসঙ্গে জীবিত রয়েছেন ১০ জন। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বিরল রেকর্ড তৈরি হয়েছে।

বর্তমানে জীবিত ১০ প্রধানমন্ত্রী হলেন:

১.অ্যান্ডি বার্নহ্যাম (বর্তমান)
২.কিয়ার স্টারমার
৩.ঋষি সুনাক
৪.লিজ ট্রাস
৫.বরিস জনসন
৬.থেরেসা মে
৭.ডেভিড ক্যামেরন
৮.গর্ডন ব্রাউন
৯.টনি ব্লেয়ার
১০.জন মেজর

আরও পড়ুন

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে চেষ্টার অভিযোগ

এর আগে ২০২৪ সালে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যে জীবিত সাবেক প্রধানমন্ত্রীর সংখ্যা ছিল আটজন, যা তখনও একটি রেকর্ড ছিল। ২০২৬ সালে বার্নহ্যাম দায়িত্ব নেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রীকে যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় ১০-এ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রীর ঘন ঘন পরিবর্তনের কারণে জীবিত সাবেক প্রধানমন্ত্রীর সংখ্যা দ্রুত বেড়েছে। ২০১৬ সালের পর থেকে ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক, কিয়ার স্টারমার এবং সর্বশেষ অ্যান্ডি বার্নহ্যাম—মাত্র এক দশকের মধ্যে সাতজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/এনএস

যুক্তরাজ্যেপ্রধানমন্ত্রী

শেয়ার করুন: