শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী পরিচালিত অভিযানে এই গ্রেপ্তার করা হয় বলে রোববার (৩ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।

বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক ধরপাকড় অভিযানে মোট ২২,১৪৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে

আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন: ১৩,৮৩৫ জন

সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে: ৪,৭৭২ জন

শ্রম আইন লঙ্ঘনের কারণে: ৩,৫৪০ জন

এছাড়াও সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ১,৮১৬ জনকে। তাদের মধ্যে ইথিওপিয়ান নাগরিক ছিলেন ৬২ শতাংশ, ইয়েমেনি নাগরিক ৩৬ শতাংশ এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে স্থানীয়দের মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে ২১,১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। এদের মধ্যে পুরুষ ১৮,৩২৬ জন, নারী ২,৮১৭ জন।
এর মধ্যে ১৩,৫৬৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণ নথিপত্র প্রস্তুতের জন্য পাঠানো হয়েছে।
এছাড়া ৩,৫৬৬ জন প্রবাসীকে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১০,৮২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিষয়ে নিয়মিতভাবে সতর্কবার্তা দিয়ে আসছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে কাজ করছেন বিশ্বের নানা দেশের বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক। দেশটিতে নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় এবং নির্বাসনের খবর প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সূত্র: সৌদি গ্যাজেট

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: