শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্দামান সাগরে নৌকাডুবিতে রোহিঙ্গা-বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউএনএইচসিআর এবং আইওএম।

জানা যায়, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে সাগরে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ভয়াবহ পরিণতি। রাখাইন রাজ্য-এ চলমান সহিংসতা তাদের নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনা আরও অনিশ্চিত করে তুলেছে।

এছাড়া মানবিক সহায়তা কমে যাওয়া, শরণার্থী ক্যাম্পে সীমিত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও তাদের জীবনকে কঠিন করে তুলেছে। ফলে অনেকেই নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বেছে নিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে ভালো আয়ের প্রলোভন এবং মানবপাচারকারীদের বিভ্রান্তিকর তথ্য অনেককে এমন বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে। এতে পাচারকারীরা অসহায় মানুষকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও কার্যকর ভূমিকা পালন করে এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে এবং স্থানীয় জনগোষ্ঠীও উপকৃত হবে।

ভোরের আকাশ/এসএইচ

আন্দামান সাগরনৌকাডুবি

শেয়ার করুন: