শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এবার নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি
এবার নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার জেরে নেপালে চলমান বিক্ষোভ ক্রমেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ।

বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক কবীন্দ্র বুরলাকোতি বলেন, “নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) জোট সরকার জনগণের আস্থা হারিয়েছে। প্রধানমন্ত্রী অলিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও দাবি করেন, বিক্ষোভে সংঘটিত হত্যাকাণ্ড এবং সরকারের সময়ে সংঘটিত দুর্নীতির তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থী ও জনতার ওপর গুলি চালানোর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

গত বছর নেপালের সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধনের নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতে ওলির নেতৃত্বাধীন সরকার ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধনের জন্য ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়ে নিবন্ধন না করায় গত ৪ সেপ্টেম্বর থেকে এসব প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নিষেধাজ্ঞার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন শুরুর মূল দাবি ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে জনতা রাস্তায় নেমে আসেন।

এদিকে, চলমান পরিস্থিতির মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এবার প্রধানমন্ত্রী অলির পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

ভোরের আকাশ//হ.র

নেপালশিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন: