শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ঘালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

ঘালিবাফ তার পোস্টে বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা, দক্ষিণ ইরানে হামলা চালানো এবং ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে। তার দাবি, এর ফলে চুক্তিটি কার্যত ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “ধমক এবং জবরদস্তির দিন শেষ। এতে কোনো লাভ হবে না। আমরা নতি স্বীকার করব না।” এর আগে গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে ইরান। ১৪ ধারার ওই চুক্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করবে ইরান এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। চুক্তির শর্ত অনুযায়ী, এই ব্যবস্থা ৬০ দিন কার্যকর থাকার কথা ছিল।

তবে পরবর্তীতে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করা হয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ছিল মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি জাহাজ ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের পতাকাবাহী ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ৮০টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায়। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহাল করে।

আরও পড়ুন

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: