শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গিনিতে আবর্জনা ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের করুণ মৃত্যু হয়েছে। রোববারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ভারী বৃষ্টির জেরে ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতভর বৃষ্টির ফলে পচা আবর্জনার বিশাল স্তূপ পার্শ্ববর্তী বসতির ওপর ধসে পড়লে অনেকে জীবন্ত চাপা পড়েন।

আরও পড়ুন

অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি

ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। স্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হলেও বহু পরিবার তা অমান্য করে থেকে যায়। এ ঘটনার পর বেঁচে যাওয়া বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দার-এস-সালাম এলাকাটি কোনাক্রির প্রধান উন্মুক্ত বর্জ্যভাগাড় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ষার ভারী বৃষ্টিই এমন বড় বিপর্যয়ের প্রধান কারণ। সোর্স: এএফপি ও রয়টার্স।

ভোরের আকাশ/এম

আবর্জনা ধস

শেয়ার করুন: