শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টা। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এই ঘোষণা প্রদান করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একই ধরনের ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার এই পদক্ষেপ আসে। এর আগে ইউরোপের অন্য একটি দেশ ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল।

মাল্টা সরকারের ওপর অভ্যন্তরীণভাবে ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে, যেখানে গত জুলাইয়ের মাঝামাঝিতে দেশের মধ্য-ডানপন্থী বিরোধীদল অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়।

মধ্যপ্রাচ্য ঘেঁষা এই দ্বীপ রাষ্ট্র দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন প্রকাশ করেছে।

মে মাসে মাল্টার প্রধানমন্ত্রী প্রথমবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন, যদিও ওই সময় নির্ধারিত জাতিসংঘ সম্মেলন পরে স্থগিত হয়।

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে, যুদ্ধবিরতি চুক্তি না হলে, পশ্চিমতীরকে অবৈধভাবে অধিগ্রহণ না করার নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে ব্রিটেন আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এই নতুন পশ্চিমা উদ্যোগগুলো বিশ্বে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বৈশ্বিক ভারসাম্য পুনর্গঠনের সংকেত দিচ্ছে। মাল্টার আসন্ন ঘোষণা এই কূটনৈতিক ধারাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: