শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাসের ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ভারসাম্য রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের সাত সদস্যরাষ্ট্র। সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান ও ওমান আগামী জুন পর্যন্ত দৈনিক অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে।

সোমবার অনলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, সদস্য দেশগুলোর সম্মতিতেই এই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের অভ্যন্তরীণ সমন্বয় এবং বাজার পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে ওপেক প্লাসে সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত, তবে ২৮ এপ্রিল দেশটি আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যায়। আমিরাতের প্রস্থানের পর উৎপাদন বৃদ্ধির প্রস্তাবিত পরিমাণ কিছুটা সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত একাধিক বৈঠকে প্রথমে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল অতিরিক্ত উৎপাদনের পরিকল্পনা ছিল, যেখানে আটটি দেশ অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আমিরাতের সরে যাওয়ার কারণে বর্তমান সিদ্ধান্তে সেই পরিমাণ কমানো হয়েছে। সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর একসময় তেলের দাম কমে যাওয়ায় উৎপাদন হ্রাস করেছিল জোটটি। তবে পরবর্তী সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থার চাপের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়।

এ বিষয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বাড়ানো হলেও তেলের দামের ওপর বড় ধরনের স্থিতিশীল প্রভাব নাও পড়তে পারে। তাদের মতে, সরবরাহ শৃঙ্খল ও ভূরাজনৈতিক পরিস্থিতিই এখন বাজারের মূল নিয়ামক।

সব মিলিয়ে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি বাজারে নতুন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

জ্বালানি অস্থিরতা

শেয়ার করুন: