শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিকেনস নেক নিয়ে মোদির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চিকেনস নেক খ্যাত শিলিগুড়ি করিডোর প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে নির্বাচনি প্রচারণায় গিয়ে মোদি অভিযোগ করেছেন, শিলিগুড়ি করিডরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং। এর পিছনে রয়েছে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি।

রোববার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালীতে নির্বাচনি প্রচারণা থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘শিলিগুড়ি ভারতের জাতীয় সড়ক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর কেবলমাত্র শব্দ নয়, তৃণমূলের সরকার তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংককে খুশি করতে এই কাজ করেছে।’

এ সময় মোদি বলেন, ‘গোটা দেশে একটা টুকরো টুকরো গ্যাং আছে। এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে দেশ থেকে আলাদা করার হুমকি দিয়েছে। তোষণের রাজনীতির কারণে এই তৃণমূল সরকার এইসব লোকদের সড়ক থেকে একেবারে সংসদ পর্যন্ত সমর্থন দেয়। এটাই তৃণমূলের আসল চেহারা।’

মোদির জোটের জন্য বড় পরীক্ষা, কেরালা-আসাম-পুদুচেরি ভোটযুদ্ধে এগিয়ে যারা
তোষণের রাজনীতির ‘উদাহরণ’ দিয়ে তিনি বলেন, ‘কয়েকদিন আগে রাজ্য সরকারের বাজেটে মাদরাসার উন্নয়নে তৃণমূল সরকার ৬০০০ কোটি রুপির অর্থ বরাদ্দ করেছে। অথচ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলার সরকার বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি।’

আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ভোরের আকাশ/আ.র

চিকেনস নেক

শেয়ার করুন: