শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লেবানন। 

আগামী রোববারের (২৯ মার্চ) মধ্যে তেহরানের এই কূটনৈতিক প্রতিনিধিকে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রেজা শেইবানিকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবেও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহাসচিব আব্দুল সাত্তার ইসা ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানির বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তের কথা জানাতে বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ ডি'অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করেছেন।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস রাহমে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়িছেন, রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলেও লেবাননে ইরানি দূতাবাসে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স থাকবেন। তিনিই কূটনৈতিক মিশনটি পরিচালনা করবেন।

২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরানের সঙ্গে লেবাননের সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল, রাষ্ট্রদূত বহিষ্কারের এই সিদ্ধান্ত সেটিরই ধারাবাহিকতা।

ভোরের আকাশ/নি

লেবাননবহিষ্কারইরানি রাষ্ট্রদূত

শেয়ার করুন: