শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মানবিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ বিদেশি কর্মীকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাকরি থেকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিয়োগকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা হাইতির নাগরিকদের কাজের অনুমতির মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। এছাড়া ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের অনুমতির মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

গত মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ক্ষমতা বহাল রাখার পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

এ সিদ্ধান্তের ফলে প্রায় ৩ লাখ ৩০ হাজার হাইতিয়ান, ৬ হাজার ১০০ সিরীয় এবং আরও প্রায় ২০ হাজার অভিবাসী চাকরি হারানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের কারণে নিজ দেশে নিরাপদে ফিরতে না পারা বিদেশিদের মানবিক বিবেচনায় এই বিশেষ মর্যাদা দেওয়া হয়। তবে অনুমতির মেয়াদ বারবার পরিবর্তন হওয়ায় অনেক নিয়োগকর্তা বিভ্রান্তিতে পড়েছেন। কেউ আগেভাগেই কর্মীদের ছাঁটাই করেছেন, আবার কেউ আইনি জটিলতার আশঙ্কায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশনের আইনি উপদেষ্টা জ্যাকব মন্টি বলেন, টিপিএস এখনো পুরোপুরি বাতিল হয়নি। ইউএসসিআইএস আরও স্পষ্ট নির্দেশনা দিতে পারত। অনিশ্চয়তার কারণেই অনেক নিয়োগকর্তা সময়ের আগেই কর্মীদের চাকরিচ্যুত করেছেন।

বর্তমানে টিপিএস সুবিধাভোগীদের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, বৃদ্ধাশ্রম, উৎপাদন, নির্মাণ ও পরিবহন খাতে কাজ করছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

এদিকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের আইনজীবীরা অভিযোগ করেছেন, টিপিএস সুবিধা বাতিলের সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বপরিকল্পিত ও জাতিগত বিদ্বেষপ্রসূত।

অভিবাসী অধিকারকর্মীরাও এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট অনেক দেশের নিরাপত্তা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফলে এসব মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তারা গুরুতর মানবিক সংকটে পড়তে পারেন। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ভোরের আকাশ/ইউএম

অভিবাসী কর্মী ছাঁটাইনির্দেশ

শেয়ার করুন: