শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইরিশ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইরিশ বিশ্ববিদ্যালয়
ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইরিশ বিশ্ববিদ্যালয়

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব গলওয়ে ইসরায়েলের টেকনিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি গবেষণা প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ইসরায়েলি কোনো অংশীদারের সঙ্গে নতুন গবেষণা চুক্তি না করার ঘোষণাও দিয়েছে।

প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডেভিড বার্ন বলেন, এই পদক্ষেপ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের প্রতিষ্ঠানের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউরোপীয় কমিশন ও অংশীদারদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ইসরাইলি অংশীদারদের সঙ্গে আর নতুন কোনো গবেষণা চুক্তি করা হবে না। গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাস যেন সবার জন্য সম্মানজনক থাকে, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘ক্যাম্পাস অ্যান্টি-জেনোসাইড কোয়ালিশন’-এর মুখপাত্র দেইদ্রে কারান একে আন্দোলনকারীদের বড় স্বস্তি হিসেবে দেখলেও ফিলিস্তিনের প্রশ্নে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: