শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সেই ভয়ংকর ‘বোমাবর্ষণ ও হামলা’ আপাতত স্থগিত করা হয়েছে, যা কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ওপর আছড়ে পড়ার কথা ছিল। যুদ্ধের এই কালো মেঘ সরানোর পেছনে নেপথ্য কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প সরাসরি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধ ও মধ্যস্থতাতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর ফলে দুই দেশের মধ্যে একটি সাময়িক ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই শান্তি যে খুব সহজ শর্তে আসেনি, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ধমণী হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে ইরানকে। পাকিস্তান সরকারের বিশেষ অনুরোধের পাশাপাশি ইরানের পক্ষ থেকে আসা একটি ১০ দফার প্রস্তাবকেও ট্রাম্প আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। আগামী দুই সপ্তাহ এখন গোটা বিশ্বের নজর থাকবে তেহরানের দিকে; তারা এই শর্তগুলো কতটা পূরণ করে তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি।

ভোরের আকাশ/আ.র

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

শেয়ার করুন: