শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের নতুন স্থল অভিযান, চরম মানবিক সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের নতুন স্থল অভিযান, চরম মানবিক সংকটের আশঙ্কা
দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের নতুন স্থল অভিযান, চরম মানবিক সংকটের আশঙ্কা

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ২১তম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ ও পশ্চিম গাজা অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা দেইর আল-বালাহ শহরের দক্ষিণাংশে প্রবেশ করে। ইসরায়েলি গণমাধ্যম, আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সিএনএন।

আইডিএফের গোপন অভিযানে উত্তপ্ত দেইর আল-বালাহ
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে, গোতানি ব্রিগেড নামের একটি সামরিক ইউনিট ওই এলাকায় স্থল অভিযান চালাচ্ছে। এর আগে রাতভর দেইর আল-বালাহে বিমান হামলা ও গোলাবর্ষণ চলে।

সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত একটি মাত্র ব্রিগেড এ অভিযানে অংশ নিয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

অভিযানের আগের দিন, রোববার, ইসরায়েলি সেনারা দেইর আল-বালাহর প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সতর্কবার্তা ছুড়ে দেন এবং বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেন। তবে কোথায় সরে যেতে হবে বা কোনো নিরাপদ আশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়নি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: