শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুভেন্দুর শপথ আজ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নেবেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কোনো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন।

শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।

এদিকে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়।

আরও পড়ুন

ছেলে ইসরায়েলের কারাগারে—আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা

অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।

অনুষ্ঠানের মূল মঞ্চে রাখা হচ্ছে বড় আকারের দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হচ্ছে পুরো মঞ্চ এলাকা। দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে থাকছে বিভিন্ন খাবারের স্টল। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন রাখা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

শেয়ার করুন: