শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি-আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের কারণে দেশটির ওপর বাণিজ্যে চাপ বাড়ার মধ্যেই তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে চলমান সংঘাত ও তেহরানের ওপর বাড়তে থাকা নিষেধাজ্ঞার বড় অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হয়েছে।

তবে চাপের মধ্যেও অন্তর্বর্তী একটি চুক্তি কার্যকর থাকাকালে ইরান প্রায় ৯ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে বলে জানান তিনি। এর মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য সচল রাখার তেহরানের প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে।

এদিকে আঞ্চলিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক চাপ কমানোর চেষ্টা করছে ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগত হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহণ করা হতো। তবে সংঘাতের কারণে বর্তমানে সেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

চার মাসের শাসনেই বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে : মমতা

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার বিষয়ে পেজেশকিয়ানের আহ্বান এমন এক সময়ে এলো, যখন উপসাগরীয় দেশগুলো যুদ্ধের প্রভাব থেকে নিজেদের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার চেষ্টা করছে।

তবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। ফলে তেহরান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ থেকে বঞ্চিত হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ইরানসংযুক্ত আরব আমিরাতসৌদি আরব

শেয়ার করুন: