শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুজরাটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে একটি অবৈধ আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং নয়জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকার ওই কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে গোপনে ও সম্পূর্ণ বেআইনিভাবে এটি চালানো হচ্ছিল।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা উদ্ধার কাজে নামেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল ও এলজি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন। একই সাথে আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/এম

গুজরাট

শেয়ার করুন: