শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা জোরদারের ঘোষণা ট্রাম্পের, লক্ষ্য ‘চূড়ান্ত বিজয়’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র ও অব্যাহত থাকবে। ওয়াশিংটনের মূল লক্ষ্য এই সংঘাত থেকে ‘জয়লাভ করা’ এবং তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই কড়া বার্তা দেন। তিনি বলেন, আমেরিকা এই যুদ্ধে জয় পেতে চায় এবং বর্তমানে তারা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্প দাবি করেন, ধারাবাহিক সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক শক্তি এখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র যথেষ্ট সংযম দেখালেও তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না।

ইরানের কঠোর অবস্থান ও সাম্প্রতিক আলোচনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরানি কর্তৃপক্ষ অসত্য তথ্য ছড়াচ্ছে, যার ফলে কূটনৈতিক আলোচনার ওপর থেকে তার আস্থা ক্রমশ কমে যাচ্ছে।

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ দূতের ফোনের অপেক্ষায় থাকাকালেই পেন্টাগন প্রধান তাকে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেন। এর জবাবে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নীতি গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মাত্র পাঁচ মাসের অভিযানে তেহরানের সামরিক সক্ষমতা তারা বহুলাংশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে এই সরাসরি সংঘাত শুরু হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/এম

চূড়ান্ত বিজয়

শেয়ার করুন: