শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ভেতরে ২২টি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।

আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানি হামলায় তালেবানের অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (এপিসি) ও কামান ধ্বংস হয়েছে। তবে আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্বতন্ত্রভাবে এই হতাহত বা ক্ষয়ক্ষতির সংখ্যা যাচাই করতে পারেনি।

পাকিস্তানি সামরিক মুখপাত্রের ব্রিফিংয়ে আফগানিস্তানজুড়ে পরিচালিত এই অভিযানের আরও কিছু তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে আফগানিস্তানের ২২টি ভিন্ন স্থানে তালেবানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

অভিযানে তালেবানের অন্তত ৮৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি পাকিস্তানি বাহিনী দখল করে নিয়েছে। এই সংঘর্ষে পাকিস্তানের ১২ জন সেনা নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করে পাল্টা দাবি করেছে। কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, লড়াইয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৯টি পাকিস্তানি সামরিক চৌকি তারা কবজা করেছে।

গত রোববার আফগানিস্তানে কিছু সশস্ত্র জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। আজ ভোরে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ ও কাবুল।

এই পাল্টাপাল্টি বিমান ও স্থল হামলায় সীমান্তসংলগ্ন তালেবানের সামরিক পোস্ট, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মতে, দুই প্রতিবেশী দেশের এই সংঘাত এখন ‘সরাসরি যুদ্ধে’ রূপ নিয়েছে।

ভোরের আকাশ/নি. ব

পাকিস্তান-আফগান সংঘাত

শেয়ার করুন: