শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক দিনের ব্যবধানে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

এক দিনের ব্যবধানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। 

শনিবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতির মাধ্যমে এই অবরোধের বিষয়টি নিশ্চিত করেছে। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় দুপুর থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা পুনরায় সামরিক বাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে। এর ফলে আগের মতোই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার জেরে প্রণালিটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে মাত্র এক দিনের ব্যবধানে ইরান পুনরায় এটি বন্ধ করার ঘোষণা দিল।

সংঘাতপূর্ণ এই অঞ্চলে নতুন করে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: