শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্মসমর্পণের পরও নেপালে ৩ পুলিশ সদস্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আত্মসমর্পণের পরও নেপালে ৩ পুলিশ সদস্যকে হত্যা
আত্মসমর্পণের পরও নেপালে ৩ পুলিশ সদস্যকে হত্যা

নেপালের কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের অফিসে অগ্নিসংযোগ চালায়। পরে আত্মসমর্পণ করা পুলিশ সদস্যদের রাস্তায় টেনে এনে বেধড়ক প্রহার করে হত্যা করা হয়।

নেপাল পুলিশ সদর দপ্তর এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে।

কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা জানান, নিহতরা কোঠেশ্বর থানার কর্মী। তিনি বলেন, “মঙ্গলবারের বিক্ষোভের ঘটনায় কমপক্ষে তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।”

পুলিশ জানায়, মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটিতেও বিস্তারিত ক্ষয়ক্ষতি ঘটেছে। তবে সেখানে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

রাজধানীজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা লক্ষ্যবস্তু করছে। কোঠেশ্বরের এই হত্যাকাণ্ডের ফলে নেপালে আইন-শৃঙ্খলার ভঙ্গ হওয়ার আশঙ্কা আরও জোরদার হয়েছে।

সূত্র: সেতোপাতি, খবরহাব

ভোরের আকাশ//হ.র

নেপালশিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন: