শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন বিমানবন্দরসহ ইরানজুড়ে ব্যাপক হামলা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের ৩ টি বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে 'বৃহৎ পরিসরের' হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নতুন দফার এই হামলা দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। এই বিমানবন্দরগুলো হলো- রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। ইসরায়েলে দাবি, এই বিমানবন্দরগুলো মূলত ইরানের সামরিক কার্যক্রম পরিচালনা, যুদ্ধবিমানের ঘাঁটি এবং যুদ্ধের রসদ সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রাত থেকে ভোর পর্যন্ত তেহরানের বাসিন্দারা একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। শহরের আকাশজুড়ে ইরানের বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি হামলার তীব্রতায় অনেক আবাসিক এলাকার ভবনগুলোও কেঁপে ওঠে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ এবং ইরানের যেকোনো ধরণের উস্কানির জবাবে এই অভিযান অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা।

ভোরের আকাশ/নি

বিমানবন্দর

শেয়ার করুন: