শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় নিহত প্রায় ৩ হাজার, নিখোঁজ অর্ধলাখ : হাজার হাজার গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটিতে এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, গত মাসে উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রমে ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। পাশাপাশি ত্রাণ কার্যক্রমে কাজ করছেন প্রায় ২৯ হাজার ৫৬৭ জন কর্মী।

আরও পড়ুন

ফিলিস্তিনের প্রতি সমর্থন রাখায় স্পেন সরকারের প্রশংসায় জামায়াত আমির

সরকারি তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কারণে ১৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী তাঁবুশিবিরে অবস্থান করছেন। অন্যদিকে বেসরকারি সূত্রগুলো বলছে, এখনো প্রায় অর্ধলাখ মানুষ নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার মন্ত্রণালয় আরও জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি 

ভোরের আকাশ/সু.পা

ভেনেজুয়েলা ভূমিকম্প

শেয়ার করুন: