শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বার্সায় বড় দুঃসংবাদ

ইনজুরিতে ছিটকে গেলেন লামিন ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চোট পাওয়ার মুহূর্তেই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পরীক্ষার ফল সেটাই নিশ্চিত করেছে—হ্যামস্ট্রিং ইনজুরিতে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ২০২৫-২৬ মৌসুম শেষ হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে আর তাকে মাঠে দেখা যাবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাব জানায়, ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে এবং তাকে আপাতত রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। এই কারণে লা লিগার বাকি সব ম্যাচই তিনি মিস করবেন।

তবে ক্লাবের জন্য দুঃসংবাদ হলেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বার্সেলোনা। তাদের আশা, আগামী জুনে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইয়ামালকে পাওয়া যেতে পারে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) লা লিগার ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন ইয়ামাল। ম্যাচের ৪০ মিনিটে বাঁ পায়ের শটে গোল করার পরপরই তিনি মাঠে পড়ে যান। পরে মেডিক্যাল টিমের সহায়তায় মাঠ ছাড়েন এবং ড্রেসিংরুমে ফিরে যান।

চলতি মৌসুমে বার্সেলোনার সামনে এখন শুধুমাত্র লা লিগার শিরোপা লড়াই বাকি। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৯ পয়েন্টে এগিয়ে।

বাকি ছয় ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে ১০ মে, যেখানে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকোতে’। মৌসুমের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মে।

ভোরের আকাশ/সু.পা

লামিন ইয়ামাল

শেয়ার করুন: