শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে নিয়ম না মানলে পরিণতি ভোগের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। নির্ধারিত নিয়ম না মানলে জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।

শনিবার (৩০ মে) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। একইসঙ্গে ওই অঞ্চলে অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীকেও সতর্ক করেছে ইরান। সামুদ্রিক চলাচলে যেকোনো হস্তক্ষেপের জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলের মেরন বিমান ঘাঁটিতে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা

এই ঘোষণা এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে জানান, ইরান প্রশ্নে শিগগিরই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে। তবে বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও ‘কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।’ অন্যদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ সতর্ক করে দিয়েছেন, সন্তোষজনক চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে ‘সম্পূর্ণ সক্ষম।’ সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এসএইচ

হরমুজ

শেয়ার করুন: