শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘তৈমুরে’র সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আকাশ থেকে নিক্ষেপযোগ্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুরের’ সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর তথ্য জানানো হয়েছে। সূত্র: ডন।

সূত্র জানায়, পাকিস্তান নৌবাহিনী নির্ভুল নিশানায় আঘাত হানার সক্ষমতা ও অভিযানগত প্রস্তুতির শক্তিশালী প্রদর্শনী হিসেবে দেশীয়ভাবে তৈরি জাহাজ-বিধ্বংসী আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলভাবে নিজের লক্ষ্যভেদ করেছে; যা দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও তা চূড়ান্তভাবে ধ্বংস করার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতাকে প্রমাণ করেছে।

সূত্র আরও জানায়, এই পরীক্ষা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহুমুখী সমন্বিত আক্রমণাত্মক অবস্থান ও সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় পাকিস্তান নৌবাহিনী তার অঙ্গীকারে অটল রয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং অন্যান্য বাহিনীর প্রধানরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে (১৬ এপ্রিল) পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে ব্যাপক মহড়া চলাকালীন পাকিস্তানের নৌবাহিনী ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

ভোরের আকাশ/সু.পা

‘তৈমুরে’র সফল পরীক্ষা

শেয়ার করুন: