শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হান্টাভাইরাসের উৎস খুঁজতে আর্জেন্টিনার বিজ্ঞানীদের ইঁদুর ধরা ফাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিজ্ঞানীরা হান্টাভাইরাসের উপস্থিতি আছে কি না তা জানতে  দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া এবং আশপাশের এলাকায় ইঁদুর জাতীয় প্রাণী ধরার জন্য প্রায় ১৫০টি ফাঁদ বসিয়েছেন।

হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি উশুয়াইয়া থেকে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে তিনজনের মৃত্যু হয়। এরপর থেকেই এলাকাটিতে ভাইরাসটির উৎস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজধানী বুয়েনস আয়ার্স থেকে আসা জীববিজ্ঞানীরা কয়েক দিনের একটি বিশেষ গবেষণা শুরু করেছেন। তারা তিয়েরা দেল ফুয়েগো দ্বীপের বিভিন্ন স্থানে ফাঁদ বসিয়ে ধরা পড়া ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাস আছে কি না তা পরীক্ষা করবেন।

বিরল হলেও এই ভাইরাসটি বেশ বিপজ্জনক। সাধারণত আক্রান্ত ইঁদুরের মূত্র, মল বা লালার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাসের ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটতে পারে।

হান্টাভাইরাসে আক্রান্ত হলে জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। গুরুতর হলে এটি ফুসফুসে সংক্রমণ ঘটায়। বর্তমানে এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিয়েছে

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩০ বছরে তিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে হান্টাভাইরাসের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি। তাই বিজ্ঞানীদের ধারণা, ক্রুজ জাহাজে দেখা দেওয়া সংক্রমণ অন্য কোনো এলাকা থেকে আসতে পারে।

জাহাজে আক্রান্তদের মধ্যে একজন ডাচ দম্পতি ছিলেন। তারা গত চার মাস ধরে আর্জেন্টিনা ছাড়াও চিলি ও উরুগুয়ে ভ্রমণ করেছিলেন। সূত্র : এএফপি

ভোরের আকাশ/সু.পা

হান্টা ভাইরাস

শেয়ার করুন: