শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজা উপত্যকায় মানবিক সাহায্য বা ত্রাণ প্রবেশে ইসরায়েলের অব্যাহত বাধার তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়ের জন্য তাঁবু ও মোবাইল হোমসহ গাজায় পূর্ণমাত্রায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে এখনো ত্রাণ সরবরাহে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি। ফলে শীতকালীন বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে ভারী বৃষ্টির পর ভূমিধসে গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় বিশ্ববাসীর ‘উদাসীনতা ও নিষ্ক্রিয়তার’ সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

সোমবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, ‘এটা এমন একটা দৃশ্য, যা মানবতার বিবেককে লজ্জিত করা উচিত। আমাদের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র ও পরিত্যক্ত অবস্থার ভয়াবহতাও এতে প্রতিফলিত হয়েছে।’

গত রোববার (৮ নভেম্বর) গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে একটি তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে হতাহতের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) অবরুদ্ধ গাজায় বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়।

এতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়। বন্যার পানিতে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। একই সঙ্গে ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর আরোপ করা বিধিনিষেধের কারণে উন্নত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জামের সংকট রয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গাজার বাসিন্দাদের খালি হাতেই মাটি ও বালু সরাতে হয়েছে।

দেইর আল-বালাহ থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, নিহত ব্যক্তিরা খোলা জায়গায় দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন। ভারী বৃষ্টি থেকে নিজেদের রক্ষার কোনো ব্যবস্থা ছিল না তাদের।

তিনি বলেন, ‘বালুর বাঁধটি যখন ধসে পড়ে, তখন ওই মানুষগুলোর পালিয়ে যাওয়ার বা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মাঠপর্যায়ে মানুষকে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে, এ ঘটনা তা সামনে এনেছে।’

চলতি সপ্তাহে ঝড়ের সময় গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজায় পাঁচ লাখের বেশি শিশু বর্তমানে ‘সংকটাপন্ন বা বিপর্যয়কর’ আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, এক বছরেরও বেশি আগে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে আরও টেকসই বিকল্প হিসেবে ক্যারাভ্যান প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ বারবার গাজায় এসব ক্যারাভ্যান প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশুকে আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: