নতুন করে ইরানে ভয়াবহ হামলা, নিহত ৪৩ সেনা

রানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে নতুন করে ভয়াবহ হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, রবিবার (১ মার্চ) ইরাক সীমান্তসংলগ্ন ওই শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। হামলার তীব্রতায় আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা এই হামলা চালিয়েছে। চলমান মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের কোনো তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
জেরুজালেম পোস্টের তথ্যমতে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় আহমেদিনেজাদের বাসভবনে হামলার সময় তিনিসহ কয়েকজন দেহরক্ষী নিহত হন। তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।
ভোরের আকাষ/নি