শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প
জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস জানায়, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা নিয়ে আলোচনাই হবে এ বৈঠকের মূল এজেন্ডা। ইসরায়েল দাবি করেছে, এটি ছিল ‘আত্মরক্ষার পদক্ষেপ’। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখলেও হামলার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণভাবে নিজস্ব।

এদিকে, এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন দুজন জ্যেষ্ঠ বিজ্ঞানীও।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর।

ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: