শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে সরে আসার আহ্বান মেসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বা সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি। তার মতে, এ সিদ্ধান্ত নিতে দেরি হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

থমাস মেসি বলেন, ইরান কোনো সমঝোতা বা অবস্থান পরিবর্তনের আগে অন্তত তিনটি বিষয়ের দিকে নজর রাখছে। সেগুলো হলো—যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ শেষ হয়ে যায় কি না, মধ্যপ্রাচ্যে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ফুরিয়ে যায় কি না এবং রিপাবলিকান পার্টি তাদের কংগ্রেসীয় সংখ্যাগরিষ্ঠতা হারায় কি না।

তিনি আরও বলেন, “এই তিনটির যেকোনো একটি ঘটার আগেই আমাদের আলোচনার টেবিল ছেড়ে উঠে আসা বা সংঘাত থেকে সরে আসা উচিত।”

মেসির এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/এনএ

 

ট্রাম্পকন্যামেসির ৯০০ গোল

শেয়ার করুন: