সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারলের তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু শহরের দিকে যাচ্ছিল। সেগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলাসহ হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
২০১৫ সাল থেকে ইয়েমেনের পশ্চিমা-সমর্থিত ‘সরকারি বাহিনীকে’ সমর্থন দিয়ে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছেন হুথিরা।
ভোরের আকাশ/আ.র