শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকে জাতিসংঘ মহাসচিবের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। খবর আলজাজিরার। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং এর পরিণতি অঞ্চলটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে।

গুতেরেস উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা, সেখানে এখন তা অনেকটা কম মাত্রার যুদ্ধবিরতি বা ‘লেসার-ফায়ার’-এ পরিণত হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে ফের তেলের দাম ঊর্ধ্বমুখী

তিনি সতর্ক করে বলেন, কম মাত্রার সংঘাত যে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে না, এমন ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সমাধানের পথেই এগোতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে।

ভোরের আকাশ/ইউএম

জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন: