শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই দফায় ভোট পশ্চিমবঙ্গে, শুরু ২৩ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, ২০২১ সালের মতো আট দফায় নয়, বরং এবারের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে মাত্র দুই দফায়। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। তফসিল ঘোষণার পরপরই আজ সোমবার বিকেলে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। সেখানে ভোটের প্রস্তুতি ও নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দফার সংখ্যা কমিয়ে আনা হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্পর্শকাতরতা এবং সহিংসতার আশঙ্কার কথা মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে এককভাবে পশ্চিমবঙ্গেই ভোটার রয়েছেন ৬ কোটি ৪৪ লাখ। রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লাখ এবং নারী ভোটার ৩ কোটি ১৬ লাখ। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১৫২ জন। সব মিলিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ৮২৪টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/নি

ভোটপশ্চিমবঙ্গ

শেয়ার করুন: