শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুকেট-দিল্লি ফ্লাইটে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে। এ ঘটনায় দুই ক্রু সদস্যসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। ঝাঁকুনির কারণে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের পর মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। এর ফলে বিমানের উচ্চতায় আকস্মিক পরিবর্তন ঘটে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটি নিরাপদে দিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে আসেন। ওই ফ্লাইটে ১৩৪ জন যাত্রী ছিলেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন। অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উদ্ধারকারী ও চিকিৎসা দল তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে।

বিমানটির যাত্রীরা জানান, ঝাঁকুনির সময় হঠাৎ করে বিমানের উচ্চতা কমে যেতে শুরু করে। এতে কয়েকজন যাত্রী আসন থেকে ছিটকে পড়েন।

আরও পড়ুন

পাকিস্তানে বন্ধ আলজাজিরার সম্প্রচার

এক যাত্রী বলেন, “বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।” প্রতিবেদনে বলা হয়েছে, আহত কয়েকজন যাত্রীর শরীর ও মাথায় সামান্য আঘাত লেগেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

ফুকেট-দিল্লি ফ্লাইট

শেয়ার করুন: