শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

“ফিলিস্তিনের রক্তে রঙিন মানবতা, তবু চুপ বিশ্ব: মালয়েশিয়ার ক্ষোভ”

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
“ফিলিস্তিনের রক্তে রঙিন মানবতা, তবু চুপ বিশ্ব: মালয়েশিয়ার ক্ষোভ”
“ফিলিস্তিনের রক্তে রঙিন মানবতা, তবু চুপ বিশ্ব: মালয়েশিয়ার ক্ষোভ”

গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়া। আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের দ্বিমুখী আচরণ এখন চোখে পড়ার মতো।

শনিবার (২৫ মে) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গাজায় চলমান বর্বরতা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। এই নীরবতা শুধু উদ্বেগজনক নয়, বরং মানবিক মূল্যবোধেরও অবমাননা।”

তিনি জানান, আসিয়ানভুক্ত দেশগুলোর উচিত যৌথভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। “শুধু বিবৃতি নয়, এবার সময় বাস্তব পদক্ষেপের,” বলেন তিনি।

প্রসঙ্গত, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে আসছে। দেশটির ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটি এক কোটিরও বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার বারবার অনুরোধ সত্ত্বেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েল ‘চূড়ান্ত ধাপের’ অভিযানের নামে পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ার এই বিবৃতি মুসলিম বিশ্বের সংহতির বার্তা যেমন বহন করে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দ্বিচারিতার প্রশ্নও তোলে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: