শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে সেতু, রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে সামরিক স্থাপনার পাশাপাশি এবার সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চালানো এসব হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।

হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

ভারতে হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু

হরমুজগান প্রদেশে মূলত সড়ক, রেলপথ ও বিমানবন্দরকেন্দ্রিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান হামলার পর প্রদেশটির কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এদিকে ইরানে মার্কিন সামরিক অভিযানের এটি টানা ষষ্ঠ দিন। এর আগে গত ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে না এলে দেশটির সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। ট্রাম্পের ওই বক্তব্যের দুই দিনের মধ্যেই ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলো। সূত্র : এএফপি, এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: