শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিন পেলো দুই খুনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিন পেলো  দুই খুনি
কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিন পেলো দুই খুনি

ভারতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটতে যাচ্ছে। কারাগারের ভেতরে থাকা দুজন দুর্ধর্ষ খুনি তাদের প্রেমের সম্পর্ককে এবার বৈবাহিক পরিণতিতে নিয়ে যেতে চলেছেন। কনে প্রিয়া শেঠ বর্তমানে ডেটিং অ্যাপে পরিচয়ের পর এক যুবককে হত্যার দায়ে শাস্তি ভোগ করছেন। বর হনুমান প্রসাদ খুনের দায়ে স্বামী-সন্তানসহ পাঁচজনকে হত্যা করার অভিযোগে সাজাপ্রাপ্ত।

কারাগারে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক রাখার পর তারা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রাজস্থান হাইকোর্ট তাদের বিয়ের জন্য ১৫ দিনের জামিন দিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজস্থানের আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বিষয়টি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, পেশায় একজন মডেল ছিলেন প্রিয়া শেঠ। ডেটিং অ্যাপে পরিচয়ের পর দুষ্যন্ত শর্মা নামে এক যুবককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। ছয় মাস আগে একই কারাগারে তার সঙ্গে পরিচয় হয় হনুমান প্রসাদের। সেখানেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রিয়া শেঠের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি ২০১৮ সালের। ২০১৮ সালের ২ মে তিনি তার প্রেমিক দীক্ষান্ত কামরা এবং আরেক সহযোগীর সহায়তায় দুষ্যন্ত শর্মাকে হত্যা করেন। পরিকল্পনা অনুযায়ী, দুষ্যন্তকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মুক্তিপণ আদায় করা এবং সেই অর্থ দিয়ে কামরার ঋণ পরিশোধ করার কথা ছিল।

পরিকল্পনা অনুযায়ী প্রিয়া ডেটিং অ্যাপ টিন্ডারে বন্ধুত্ব গড়ে দুষ্যন্তকে বাজাজ নগরের একটি ফ্ল্যাটে ডেকে নেন। এরপর তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুষ্যন্তের বাবা ৩ লাখ টাকা জোগাড় করে পাঠান। তবে, প্রিয়া ও তার প্রেমিক কামরার আশঙ্কা ছিল দুষ্যন্তকে ছেড়ে দিলে তিনি পুলিশে খবর দিতে পারেন।

এই ভয় থেকে প্রিয়া, কামরা ও তাদের বন্ধু লক্ষ্য ওয়ালিয়া দুষ্যন্তকে হত্যা করেন। পরে তার মরদেহ একটি স্যুটকেসে ভরে আমের পাহাড় এলাকায় ফেলে দেওয়া হয়। পরিচয় গোপন রাখতে তার মুখে একাধিক ছুরিকাঘাত করা হয় এবং প্রমাণ নষ্ট করতে ফ্ল্যাট পরিষ্কার করা হয়।

পরদিন ৩ মে রাতে আমের পাহাড় থেকে দুষ্যন্তের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ প্রিয়া শেঠ, দীক্ষান্ত কামরা ও লক্ষ্য ওয়ালিয়াকে ওই ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করে।

এদিকে বর হনুমান প্রসাদ কারাদণ্ড ভোগ করছেন তার প্রেমিকার স্বামী ও সন্তানদের হত্যার দায়ে। বয়সে ১০ বছর বড় তার প্রেমিকার নাম সন্তোষ, যিনি আলওয়ারের একজন তায়কোয়ানডো খেলোয়াড় ছিলেন।

২০১৭ সালের ২ অক্টোবর রাতে স্বামী ও সন্তানদের হত্যার জন্য হুনুমানকে নিজ বাড়িতে ডেকে আনেন সন্তোষ। হনুমান প্রসাদ তার এক সহযোগীকে নিয়ে সেখানে যান এবং ছুরি দিয়ে সন্তোষের স্বামী বনওয়ারি লালকে হত্যা করেন।

এই সময় সন্তোষের তিন সন্তান এবং বাড়িতে থাকা এক ভাগ্নে ঘুম থেকে জেগে পুরো ঘটনা দেখে ফেলে। ধরা পড়ার আশঙ্কায় সন্তোষের নির্দেশে তার তিন সন্তান ও ভাগ্নেকেও হত্যা করা হয়।

সেই রাতে এক ব্যক্তি ও চার শিশুসহ মোট পাঁচজনকে হত্যা করা হয়। আলওয়ারের ইতিহাসে এটি ছিল অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

 

ভোরের আকাশ/এনএস
 

 

ভারতের কারাগারপ্রেমহত্যা

শেয়ার করুন: