শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘যুদ্ধ থামিয়ে’ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘যুদ্ধ থামিয়ে’ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প
‘যুদ্ধ থামিয়ে’ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

মার্কিন কংগ্রেসের রিপ্রেজেনটেটিভ বাডি কার্টার মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে মনোনীত করেন। তিনি নরওয়ের নোবেল কমিটির কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পের নাম সুপারিশ করেন।

চিঠিতে কার্টার উল্লেখ করেন, “ট্রাম্পের নেতৃত্ব ও কূটনৈতিক প্রচেষ্টায় ইরান ও ইসরায়েলের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা আগে অনেকের কাছে কল্পনাতীত ছিল। আন্তর্জাতিক শান্তি, সহনশীলতা ও যুদ্ধ বন্ধে তার এই অবদান স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

সোমবার মধ্যরাতে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই পক্ষ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এখনও পর্যন্ত যুদ্ধবিরতির শর্তাবলি বহাল রয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বিরাজ করছিল। এই সময় একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানোকে একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কূটনৈতিক তৎপরতা ও চীনের মধ্যস্থতার পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত যোগাযোগই এ চুক্তিতে বড় ভূমিকা রেখেছে।

ট্রাম্প এর আগেও একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির জন্য। তবে এবার ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতিতে সরাসরি জড়িত থাকায় তার মনোনয়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কার

শেয়ার করুন: