শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইলে ভিডিও বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোবাইলে ভিডিও বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মোবাইলে ভিডিও বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে ছয় কিশোরীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীরা কাছাকাছি কৃষিজমিতে কাজ শেষ করে যমুনা নদীর পাড়ে বিশ্রাম নিতে গিয়েছিল। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামার সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা শুরুতে নদীর তীরে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও বানাচ্ছিল। এক পর্যায়ে তারা ধীরে ধীরে গভীর পানিতে চলে যায় এবং হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে চারজন কিশোরী ডুবে যায় এবং বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তারাও প্রাণ হারায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

নিহত সবাই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ তদারকি করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কিশোরীরা সবাই পানিতে ডুবে মারা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ//হ.র

যমুনামর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন: