শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের শ্রমবাজারে ভারতীয়দের দখল, দেড় বছরে গেছে ২০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের শ্রমবাজারে ভারতীয়দের দখল, দেড় বছরে গেছে ২০ হাজার কর্মী
ইসরায়েলের শ্রমবাজারে ভারতীয়দের দখল, দেড় বছরে গেছে ২০ হাজার কর্মী

গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন অনেক ফিলিস্তিনি শ্রমিক, বিশেষ করে তেল আবিবের নির্মাণশিল্পে। তবে যুদ্ধ শুরুর পর অনেকে কাজ হারান বা স্বেচ্ছায় ছেড়ে দেন। এই শূন্যস্থানেই গত দেড় বছরে সুযোগ কাজে লাগিয়ে অন্তত ২০ হাজার ভারতীয় শ্রমিক ইসরায়েলে গেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এই বিপুল সংখ্যক শ্রমিক ইসরায়েলে গেছেন।

তিনি জানান, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এরই মধ্যে ৬ হাজার ৭৩০ জন নির্মাণশ্রমিক এবং ৪৪ জন পরিচর্যাকারী পাঠানো হয়েছে। পাশাপাশি বেসরকারি চ্যানেলে আরও ৭ হাজার পরিচর্যাকারী ও ৬ হাজার ৪০০ নির্মাণশ্রমিক ইসরায়েলে পৌঁছেছেন।

যুদ্ধের প্রভাব ইসরায়েলের অর্থনীতিতে সরাসরি পড়েছে। ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনির কাজের অনুমতি বাতিল হওয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট দেখা দেয়। নির্মাণশিল্পে শ্রমঘাটতির কারণে প্রকল্প থমকে যায় ও ব্যয় বেড়ে যায়। সংকট মোকাবিলায় ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি নির্মাণশ্রমিক সংগঠন সরকারকে ভারতীয় শ্রমিক নিয়োগের পরামর্শ দেয়।

বর্তমানে ইসরায়েলে পরিচর্যা, হীরা ব্যবসা ও তথ্যপ্রযুক্তি খাতেও বহু ভারতীয় কর্মী কাজ করছেন। ২০২২ সালে ইসরায়েলে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি শিক্ষার্থীও ছিল ভারত থেকে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার মধ্যে এক ধরনের দ্বন্দ্বের প্রতিফলন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: