শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় বিমান হামলায় তিন শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল কর্মকর্তা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, গাজা সিটির আল-নসর এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩ শিশুসহ একই পরিবারের অন্তত ৫ জন প্রাণ হারান। আরও ৬ জন আহত হন।

অন্যদিকে, গাজা সিটির জাইতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো অপর এক হামলায় ৪ ফিলিস্তিনি নিহত ও একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে দাবি করলেও সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলেও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ১২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৭৩ হাজার ২৫০ ছাড়িয়েছে।

ভোরের আকাশ/এম

 

বিমান হামলা

শেয়ার করুন: