শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের আকাশে তুর্কি বিমান ওঠানামা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিমানঘাঁটিগুলোতে অস্বাভাবিকভাবে তুর্কি সামরিক বিমানের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ভারত।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী, গত ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে তুর্কির সি-১৩০ ও এ৪০০এম মডেলের একাধিক সামরিক যান পাকিস্তানে ঘন ঘন আসা-যাওয়া করে।

ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও নয়াদিল্লির সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইসলামাবাদকে ড্রোন ও আধুনিক অস্ত্র সরবরাহ করতেই এই তত্পরতা।

‘আয়নাঘর’ ও গুমের নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াত আমিরের
গত ৭ আগস্ট পাকিস্তান, তুর্কিয়ে ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। ন্যাটো সদস্য তুর্কির এই আকস্মিক সামরিক যাতায়াত এ অঞ্চলের ভৌগোলিক রাজনীতি ও ভারতের প্রতিরক্ষায় নতুন চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন

ইরানের টার্গেটে ট্রাম্পের ছেলে, ‘ভয়ে’ বের হন না বাইরে

এর আগে গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে তুর্কিয়ে ও চীন পাকিস্তানকে অত্যাধুনিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দিয়েছিল।

তবে ভারতীয় বিমান বাহিনী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ও নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সেই হামলা সফলভাবে নস্যাৎ করে দেয়। উক্ত যুদ্ধে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তানের একটি নজরদারি বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড গড়েছিল ভারতের প্রতিরক্ষা বাহিনী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: